পবিত্র কুরআন » বাংলা » বই » নবুয়্যতি আলোকধারা
নবুয়্যতি আলোকধারা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক জীবন ধারা, অভ্যাস-আচরণ, দিক-নিদের্শনা ও মানবতার ইহ-পারলৌকিক কল্যাণের উদ্দেশে ত্যাগ ও সবর বিশদভাবে ব্যাঞ্জনা পেয়েছে, খুবই যত্নে বর্ণিত হয়েছে, হাদিসসমগ্রে। হাদিসের এ গুরুত্বের নিরিখে জীবনসংলগ্ন মৌলিক কিছু বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণসহ বিশটি হাদিসের একটি মূল্যবান সংগ্রহ হিসেবে তৈরি করা হয়েছে আমাদের বর্তমান বইটি। ঈমান-আক্বিদা, মৌলিক ইবাদত ও আমল-আখলাক বিষয়ে ব্যাখ্যা সংবলিত এ সংকলনটি আমাদের ধর্ম চর্চাকে আরো সমৃদ্ধ করবে বলে আশা রাখি।সম্পাদক : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান - নুমান বিন আবুল বাশার - কাউসার বিন খালিদ
অনুবাদক : সিরাজুল ইসলাম আলী আকবর - শিহাব উদ্দিন হোসাইন আহমদ - সানাউল্লাহ নজির আহমদ
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ - গবেষণা পরিষদ : আল-মুনতাদা আল-ইসলামী
Source : http://www.islamhouse.com/p/58012
বই
- মোবাইল ফোন ব্যবহার : বৈধতার সীমা কতটুকুমোবাইল ব্যবহারের মূলনীতি: একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। ইসলামের দৃষ্টিতে মোবাইলের বৈধ ও সঠিক ব্যবহার, মোবাইল ব্যবহারের শরয়ি মূলনীতি খুবই গুরুত্বসহ স্থান পেয়েছে অত্র গ্রন্থে। মোবাইলে কথা বলার আদব-কায়দা, বৈধতা ও অবৈধতার সীমানা ইত্যাদি বিষয় কুরআন-সুন্নাহর দালিলিক ভিত্তিভূমে দাঁড় করানোর প্রয়াস পেয়েছেন প্রাজ্ঞ লেখক খুব চমৎকারভাবে। বইটি সবার জন্য অবশ্যপাঠ্য বলে মনে করি।
সংকলন : মুফীজুল ইসলাম আব্দুল আজীজ
সম্পাদক : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/308399
- জান্নাতের প্রতি আগ্রহী ও জাহান্নাম থেকে পলায়নকারীর জন্য বিশেষ উপদেশবইটিতে এমন কতিপয় আয়াত ও হাদীস উল্লেখ করা হয়েছে, যেগুলো মানুষকে জান্নাতের প্রতি উদ্বুদ্ধ করে এবং জাহান্নাম থেকে পলায়ন করার ইচ্ছা জাগায়।
অনুবাদক : সানাউল্লাহ নজির আহমদ
Source : http://www.islamhouse.com/p/173348
- নবী সা. যেভাবে হজ করেছেন (জাবের রা. যেমন বর্ণনা করেছেন)প্রতিটি ইবাদতেরই কিছু নিয়ম-পদ্ধতি রয়েছে। আল্লাহ্ তা‘আলা নিজে তা বর্ণনা করেছেন অথবা রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে তা বর্ণনা করতে বলেছেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম হিজরতে পরে একটি মাত্র হজ্জ করেছিলেন। সেই হজ্জকে বিদায় হজ বলা হয়; কারণ তিনি সেই হজ্জে মানুষ থেকে বিদায় নিয়েছিলেন। এই হজ্জেই রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম হজ্জের নিয়মপদ্ধতি শিক্ষা দিয়েছেন এবং বলেছিলেন: “তোমরা আমার কাছ থেকে তোমাদের হজ্জের পদ্ধতি জেনে নাও”। এই হজ্জের বর্ণনা দিয়েছেন বিশিষ্ট সাহাবী জাবের ইবন আব্দিল্লাহ্ রাদিয়াল্লাহু ‘আনহু। গ্রন্থটিতে এই হাদীসটি বিভিন্ন ব্যাখ্যাসহ উপস্থাপন করা হয়েছে।
সংকলন : মুহাম্মদ নাসিরুদ্দীন আল আলবানী
সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
অনুবাদক : নুমান বিন আবুল বাশার
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/357770
- উপদেশতত্ত্বফিকহুন নসীহত বা উপদেশতত্ত্ব: নসীহত দ্বীনের গুরুত্বপূর্ণ রুকন। অথচ মানুষ এ গুরুত্বপূর্ণ বিষয়টি ভুলে যেতে বসেছে। যাদের নসীহত করার যোগ্যতা নেই, তারাও নসীহত করতে শুরু করে। আলোচ্য গ্রন্থে নসীহতের মর্মার্থ, বিভিন্ন অভিধান এবং কুরআন ও সুন্নাহর আলোকে তুলে ধরা হয়েছে। নসীহতের আদব, বৈশিষ্ট্য, নসীহতের পদ্ধতি, বিবেচ্য বিষয় ও বর্জনীয় বিষয়ও এখানে আলোকপাত করা হয়েছে।
সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া - মো: আব্দুল কাদের
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/340422
- দয়া ও ভালোবাসার অনন্য বিশ্বনবীদয়া ও ভালোবাসার এক অনুপম দৃষ্টান্ত স্থাপন বিশ্বনবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বইটিতে লেখক অত্যন্ত সহজ ও প্রাঞ্জল ভাষায় বিষয়টি সবিস্তারে উল্লেখ করেছেন।
সংকলন : সাঈদ বিন আলী বিন ওয়াহাফ আল-ক্বাহত্বানী
সম্পাদক : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/154751












