পবিত্র কুরআন » বাংলা » সূরা আন-নাজম
বাংলা
বই
- আত্মার পরিশুদ্ধিআত্মশুদ্ধি: একটি গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের আত্মার পরিশুদ্ধির উপরই নির্ভর করে তার বহ্যিক আচার-আচরণ। আত্মা বিশুদ্ধ না হলে মানুষের আমলও বিশুদ্ধ হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহত্তর ও সুমহান যা নিয়ে এসেছেন তা হল অন্তরের সংশোধন ও পরিশুদ্ধতার ব্যবস্থাপত্র। বক্ষ্যমাণ গ্রন্থে এ বিষয়টি নিয়েই আলোচনা করা হয়েছে।
সংকলন : খালিদ বিন আব্দিল্লাহ আল মুসলেহ
সম্পাদক : যাকের হুসাইন বিন ওরাসাতুল্লাহ - জাকের হুসাইন বিন ওয়ারাসাতুল্লাহ
অনুবাদক : আব্দুননূর বিন আব্দুল জাব্বার
প্রকাশনায় : ইসলাম, ওয়াকফ, দাওয়াহ ও ইরশাদ বিষয়ক মন্ত্রণালয়, সৌদী আরব - ইসলামী গ্রন্থাগার : http://www.islamicbook.ws
Source : http://www.islamhouse.com/p/2644
- প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য যা জানা একান্ত কর্তব্যএকটি সংক্ষিপ্ত কিন্তু মূল্যবান পুস্তক। প্রতিটি মানুষের উপর যা জানা একান্ত কর্তব্য, যা না জানলেই নয়, সেসব মূলনীতি এতে উপস্থাপিত হয়েছে। এ-পুস্তকে বর্ণিত মূলনীতিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: বান্দার জন্য তার রব সম্পর্ক জ্ঞান; তার রব তাকে কী রকম ইবাদাত পালনের নির্দেশ দিয়েছেন- সে জ্ঞান; দীন সম্পর্কে জ্ঞান; লা ইলাহ ইল্লাল্লাহ এর শর্তাবলি; ইসলাম বিনষ্টকারী বেশ কিছু বিষয়াবলি; তাওহীদ ও এর প্রকারভেদ; তাওহীদের বিপরীতে শির্ক ও এর প্রকারভেদ ইত্যাদি।
সংকলন : আব্দুল্লাহ আল কারআবী - আব্দুল্লাহ আল কারআবী
সম্পাদক : মোহাম্মদ মানজুরে ইলাহী
অনুবাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/332946
- সাহাবাদের ব্যাপারে আহলে সুন্নত ওয়াল-জামাতের আকিদাএ বইয়ে কুরআন-হাদিসের আলোকে সাহাবাদের গ্রহণযোগ্যতা, তাদের মর্যাদা ও ফজিলতের বর্ণনা রয়েছে। আরো রয়েছে তাদের গালমন্দ করার পরিণাম এবং তাদের মাঝে ঘটে যাওয়া বিরোধপূর্ণ বিষয়গুলোর ব্যাপারে আহলে সুন্নত ওয়াল জামাতের অবস্থান ইত্যাদি।
সংকলন : মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল উহাইবী
সম্পাদক : কাউসার বিন খালিদ
অনুবাদক : শিহাব উদ্দিন হোসাইন আহমদ
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/193474
- মুসলিম উম্মতের সর্বসাধারণের জন্য গুরুত্বপূর্ণ দার্স-সমূহমুসলিম উম্মতের সর্বসাধারণের জন্য গুরুত্বপূর্ণ দার্স-সমূহ: এ গ্রন্থটি ছোট হলেও গ্রন্থকার এতে ফিকহে আকবার বা আকীদা এবং ফিকহে আসগার বা ফিকহের বিধি-বিধান বর্ণনা করেছেন। সাথে সাথে একজন মুসলিমের স্বভাব-চরিত্র ও আদব আখলাক কেমন হওয়া উচিত তাও ব্যক্ত করেছেন। গ্রন্থের শেষে তিনি শির্ক ও বিভিন্ন গুণাহের বর্ণনা দিয়েছেন। ফলে গ্রন্থটি একজন মুসলিমের আকীদা, ইবাদাত, চালচলন ও পদ্ধতি কেমন হওয়া উচিত তা নির্দেশ করেছে। সত্যিকার অর্থেই এটি মুসলিম উম্মার সবার জন্য গুরুত্বপূর্ণ দারস।
সংকলন : আব্দুল আযীয ইবন আবদুল্লাহ ইবন বায
সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
অনুবাদক : মুহাম্মাদ রকীবুদ্দিন আহমাদ হুসাইন
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/344660
- সিয়াম, তারাবীহ ও যাকাত বিষয়ে কয়েকটি অধ্যায়লেখক বলেন: বরকতময় মাস রমযানের আগমন উপলক্ষে মুসলিম ভাইদের নিকট সিয়াম, তারাবীহ ও যাকাত বিষয়ে নিম্নের অধ্যায়গুলো পেশ করছি: প্রথম অধ্যায়: সিয়ামের হুকুম প্রসঙ্গে। দ্বিতীয় অধ্যায়: সিয়ামের হিকমত ও ফায়দা প্রসঙ্গে। তৃতীয় অধ্যায়: মুসাফির ও অসুস্থ ব্যক্তিদের সওম প্রসঙ্গে। চতুর্থ অধ্যায়: সওম ভঙ্গের কারণ প্রসঙ্গে। পঞ্চম অধ্যায়: তারাবীহ প্রসঙ্গে। ষষ্ট অধ্যায়: যাকাত ও তার উপকারিতা প্রসঙ্গে। সপ্তম অধ্যায়: যাকাতের হকদার প্রসঙ্গে। অষ্টম অধ্যায়: যাকাতুল ফিতর প্রসঙ্গে।
সংকলন : মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন
অনুবাদক : সানাউল্লাহ নজির আহমদ
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/364838












