বাংলা - সূরা নূহ - পবিত্র কুরআন
Choose the reader


বাংলা

সূরা নূহ - Verses Number 44
سَأَلَ سَائِلٌ بِعَذَابٍ وَاقِعٍ ( 1 ) নূহ - Ayaa 1
একব্যক্তি চাইল, সেই আযাব সংঘটিত হোক যা অবধারিত-
لِّلْكَافِرِينَ لَيْسَ لَهُ دَافِعٌ ( 2 ) নূহ - Ayaa 2
কাফেরদের জন্যে, যার প্রতিরোধকারী কেউ নেই।
مِّنَ اللَّهِ ذِي الْمَعَارِجِ ( 3 ) নূহ - Ayaa 3
তা আসবে আল্লাহ তা’আলার পক্ষ থেকে, যিনি সমুন্নত মর্তবার অধিকারী।
تَعْرُجُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ إِلَيْهِ فِي يَوْمٍ كَانَ مِقْدَارُهُ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ ( 4 ) নূহ - Ayaa 4
ফেরেশতাগণ এবং রূহ আল্লাহ তা’আলার দিকে উর্ধ্বগামী হয় এমন একদিনে, যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর।
فَاصْبِرْ صَبْرًا جَمِيلًا ( 5 ) নূহ - Ayaa 5
অতএব, আপনি উত্তম সবর করুন।
إِنَّهُمْ يَرَوْنَهُ بَعِيدًا ( 6 ) নূহ - Ayaa 6
তারা এই আযাবকে সুদূরপরাহত মনে করে,
وَنَرَاهُ قَرِيبًا ( 7 ) নূহ - Ayaa 7
আর আমি একে আসন্ন দেখছি।
يَوْمَ تَكُونُ السَّمَاءُ كَالْمُهْلِ ( 8 ) নূহ - Ayaa 8
সেদিন আকাশ হবে গলিত তামার মত।
وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ ( 9 ) নূহ - Ayaa 9
এবং পর্বতসমূহ হবে রঙ্গীন পশমের মত,
وَلَا يَسْأَلُ حَمِيمٌ حَمِيمًا ( 10 ) নূহ - Ayaa 10
বন্ধু বন্ধুর খবর নিবে না।
يُبَصَّرُونَهُمْ ۚ يَوَدُّ الْمُجْرِمُ لَوْ يَفْتَدِي مِنْ عَذَابِ يَوْمِئِذٍ بِبَنِيهِ ( 11 ) নূহ - Ayaa 11
যদিও একে অপরকে দেখতে পাবে। সেদিন গোনাহগার ব্যক্তি পনস্বরূপ দিতে চাইবে তার সন্তান-সন্ততিকে,
وَصَاحِبَتِهِ وَأَخِيهِ ( 12 ) নূহ - Ayaa 12
তার স্ত্রীকে, তার ভ্রাতাকে,
وَفَصِيلَتِهِ الَّتِي تُؤْوِيهِ ( 13 ) নূহ - Ayaa 13
তার গোষ্ঠীকে, যারা তাকে আশ্রয় দিত।
وَمَن فِي الْأَرْضِ جَمِيعًا ثُمَّ يُنجِيهِ ( 14 ) নূহ - Ayaa 14
এবং পৃথিবীর সবকিছুকে, অতঃপর নিজেকে রক্ষা করতে চাইবে।
كَلَّا ۖ إِنَّهَا لَظَىٰ ( 15 ) নূহ - Ayaa 15
কখনই নয়। নিশ্চয় এটা লেলিহান অগ্নি।
نَزَّاعَةً لِّلشَّوَىٰ ( 16 ) নূহ - Ayaa 16
যা চামড়া তুলে দিবে।
تَدْعُو مَنْ أَدْبَرَ وَتَوَلَّىٰ ( 17 ) নূহ - Ayaa 17
সে সেই ব্যক্তিকে ডাকবে যে সত্যের প্রতি পৃষ্ঠপ্রদর্শন করেছিল ও বিমুখ হয়েছিল।
وَجَمَعَ فَأَوْعَىٰ ( 18 ) নূহ - Ayaa 18
সম্পদ পুঞ্জীভূত করেছিল, অতঃপর আগলিয়ে রেখেছিল।
إِنَّ الْإِنسَانَ خُلِقَ هَلُوعًا ( 19 ) নূহ - Ayaa 19
মানুষ তো সৃজিত হয়েছে ভীরুরূপে।
إِذَا مَسَّهُ الشَّرُّ جَزُوعًا ( 20 ) নূহ - Ayaa 20
যখন তাকে অনিষ্ট স্পর্শ করে, তখন সে হা-হুতাশ করে।
وَإِذَا مَسَّهُ الْخَيْرُ مَنُوعًا ( 21 ) নূহ - Ayaa 21
আর যখন কল্যাণপ্রাপ্ত হয়, তখন কৃপণ হয়ে যায়।
إِلَّا الْمُصَلِّينَ ( 22 ) নূহ - Ayaa 22
তবে তারা স্বতন্ত্র, যারা নামায আদায় কারী।
الَّذِينَ هُمْ عَلَىٰ صَلَاتِهِمْ دَائِمُونَ ( 23 ) নূহ - Ayaa 23
যারা তাদের নামাযে সার্বক্ষণিক কায়েম থাকে।
وَالَّذِينَ فِي أَمْوَالِهِمْ حَقٌّ مَّعْلُومٌ ( 24 ) নূহ - Ayaa 24
এবং যাদের ধন-সম্পদে নির্ধারিত হক আছে
لِّلسَّائِلِ وَالْمَحْرُومِ ( 25 ) নূহ - Ayaa 25
যাঞ্ছাকারী ও বঞ্চিতের
وَالَّذِينَ يُصَدِّقُونَ بِيَوْمِ الدِّينِ ( 26 ) নূহ - Ayaa 26
এবং যারা প্রতিফল দিবসকে সত্য বলে বিশ্বাস করে।
وَالَّذِينَ هُم مِّنْ عَذَابِ رَبِّهِم مُّشْفِقُونَ ( 27 ) নূহ - Ayaa 27
এবং যারা তাদের পালনকর্তার শাস্তির সম্পর্কে ভীত-কম্পিত।
إِنَّ عَذَابَ رَبِّهِمْ غَيْرُ مَأْمُونٍ ( 28 ) নূহ - Ayaa 28
নিশ্চয় তাদের পালনকর্তার শাস্তি থেকে নিঃশঙ্কা থাকা যায় না।
وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ ( 29 ) নূহ - Ayaa 29
এবং যারা তাদের যৌন-অঙ্গকে সংযত রাখে
إِلَّا عَلَىٰ أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ ( 30 ) নূহ - Ayaa 30
কিন্তু তাদের স্ত্রী অথবা মালিকানাভূক্ত দাসীদের বেলায় তিরস্কৃত হবে না।
فَمَنِ ابْتَغَىٰ وَرَاءَ ذَٰلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْعَادُونَ ( 31 ) নূহ - Ayaa 31
অতএব, যারা এদের ছাড়া অন্যকে কামনা করে, তারাই সীমালংঘনকারী।
وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ ( 32 ) নূহ - Ayaa 32
এবং যারা তাদের আমানত ও অঙ্গীকার রক্ষা করে
وَالَّذِينَ هُم بِشَهَادَاتِهِمْ قَائِمُونَ ( 33 ) নূহ - Ayaa 33
এবং যারা তাদের সাক্ষ্যদানে সরল-নিষ্ঠাবান
وَالَّذِينَ هُمْ عَلَىٰ صَلَاتِهِمْ يُحَافِظُونَ ( 34 ) নূহ - Ayaa 34
এবং যারা তাদের নামাযে যত্নবান,
أُولَٰئِكَ فِي جَنَّاتٍ مُّكْرَمُونَ ( 35 ) নূহ - Ayaa 35
তারাই জান্নাতে সম্মানিত হবে।
فَمَالِ الَّذِينَ كَفَرُوا قِبَلَكَ مُهْطِعِينَ ( 36 ) নূহ - Ayaa 36
অতএব, কাফেরদের কি হল যে, তারা আপনার দিকে উর্ধ্বশ্বাসে ছুটে আসছে।
عَنِ الْيَمِينِ وَعَنِ الشِّمَالِ عِزِينَ ( 37 ) নূহ - Ayaa 37
ডান ও বামদিক থেকে দলে দলে।
أَيَطْمَعُ كُلُّ امْرِئٍ مِّنْهُمْ أَن يُدْخَلَ جَنَّةَ نَعِيمٍ ( 38 ) নূহ - Ayaa 38
তাদের প্রত্যেকেই কি আশা করে যে, তাকে নেয়ামতের জান্নাতে দাখিল করা হবে?
كَلَّا ۖ إِنَّا خَلَقْنَاهُم مِّمَّا يَعْلَمُونَ ( 39 ) নূহ - Ayaa 39
কখনই নয়, আমি তাদেরকে এমন বস্তু দ্বারা সৃষ্টি করেছি, যা তারা জানে।
فَلَا أُقْسِمُ بِرَبِّ الْمَشَارِقِ وَالْمَغَارِبِ إِنَّا لَقَادِرُونَ ( 40 ) নূহ - Ayaa 40
আমি শপথ করছি উদয়াচল ও অস্তাচলসমূহের পালনকর্তার, নিশ্চয়ই আমি সক্ষম!
عَلَىٰ أَن نُّبَدِّلَ خَيْرًا مِّنْهُمْ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ ( 41 ) নূহ - Ayaa 41
তাদের পরিবর্তে উৎকৃষ্টতর মানুষ সৃষ্টি করতে এবং এটা আমার সাধ্যের অতীত নয়।
فَذَرْهُمْ يَخُوضُوا وَيَلْعَبُوا حَتَّىٰ يُلَاقُوا يَوْمَهُمُ الَّذِي يُوعَدُونَ ( 42 ) নূহ - Ayaa 42
অতএব, আপনি তাদেরকে ছেড়ে দিন, তারা বাকবিতন্ডা ও ক্রীড়া-কৌতুক করুক সেই দিবসের সম্মুখীন হওয়া পর্যন্ত, যে দিবসের ওয়াদা তাদের সাথে করা হচ্ছে।
يَوْمَ يَخْرُجُونَ مِنَ الْأَجْدَاثِ سِرَاعًا كَأَنَّهُمْ إِلَىٰ نُصُبٍ يُوفِضُونَ ( 43 ) নূহ - Ayaa 43
সে দিন তারা কবর থেকে দ্রুতবেগে বের হবে, যেন তারা কোন এক লক্ষ্যস্থলের দিকে ছুটে যাচ্ছে।
خَاشِعَةً أَبْصَارُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ ۚ ذَٰلِكَ الْيَوْمُ الَّذِي كَانُوا يُوعَدُونَ ( 44 ) নূহ - Ayaa 44
তাদের দৃষ্টি থাকবে অবনমিত; তারা হবে হীনতাগ্রস্ত। এটাই সেইদিন, যার ওয়াদা তাদেরকে দেয়া হত।

বই

  • কিতাবুত তাওহীদ- শাইখুল ইসলাম মুহাম্মাদ ইবন আবদুল ওয়াহহাবকিতাবুত-তাওহীদের অনুবাদ, যা সংকলন করেছেন শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওহহাব রহ.। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদার ক্ষেত্রে এটি একটি তুলনাহীন গ্রন্থ। যে তাওহীদ আল্লাহ তাআলা মানুষের উপর অপরিহার্য করে দিয়েছেন, যার জন্য মানুষের সৃষ্টি। যার জন্য আল্লাহ কুরআন নাযিল করেছেন, সে তাওহীদের যথার্থ ব্যাখ্যার পাশাপাশি তাওহীদ বিরোধী আচার-আকীদা সম্পর্কে সতর্ক করা হয়েছে এ মূল্যবান গ্রন্থে কুরআন ও সুন্নাহর দলিল-প্রমাণের ভিত্তিতে।

    সংকলন : মুহাম্মাদ ইব্ন আব্দুল ওয়াহহাব

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/67878

    Download :কিতাবুত তাওহীদ- শাইখুল ইসলাম মুহাম্মাদ ইবন আবদুল ওয়াহহাবকিতাবুত তাওহীদ- শাইখুল ইসলাম মুহাম্মাদ ইবন আবদুল ওয়াহহাব

  • অলী আওলিয়াদের অসীলা গ্রহণ : ইসলামি দৃষ্টিকোণএই বইটিতে কুরআন ও সুন্নাহর আলোকে অসীলা গ্রহণ ও যাদেরকে অসীলা হিসাবে গ্রহণ করা হয় তাদের পরিণতি সম্পর্কে আলোচনা করা হয়েছে।

    সংকলন : আব্দুল আযীয ইবন আবদুল্লাহ ইবন বায

    অনুবাদক : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/249949

    Download :অলী আওলিয়াদের অসীলা গ্রহণ : ইসলামি দৃষ্টিকোণঅলী আওলিয়াদের অসীলা গ্রহণ : ইসলামি দৃষ্টিকোণ

  • ইসলামী নীতিমালার আলোকে বরকত অর্জনইসলামী আকীদার আলোকে বরকত অর্জনের কোন দিকগুলো শরীয়ত সমর্থিত এবং কোন দিকগুলো শরীয়ত সমর্থিত নয়

    সংকলন : সালেহ বিন আব্দুল আযীয আল শাইখ

    সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

    অনুবাদক : মোহাম্মদ মানজুরে ইলাহী

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/332930

    Download :ইসলামী নীতিমালার আলোকে বরকত অর্জনইসলামী নীতিমালার আলোকে বরকত অর্জন

  • কবীরা গুনাহকবীরা গুনাহ : ইমাম শামসুদ্দীন আয যাহবী সংকলিত প্রসিদ্ধ গ্রন্থ মুখতাসার আল কাবায়ের, যা বাংলা ভাষায় অনুবাদ করে নাম দেয়া হয়েছে কবীরা গুনাহ। এ বইটি মানুষের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। মানুষ এ বইয়ের সাহায্যো প্রমাণসহ জানতে পারে আল্লাহ কি কি বিষয় নিষিদ্ধ করেছেন। বড় বড় গুনাহ চিহ্নিত করা ও সেগুলো থেকে বেঁচে থাকার ক্ষেত্রে এ বইটি একটি গুরুত্বপূর্ণ পথনির্দেশক।

    সংকলন : শামছুদ্দিন আযযাহাবি

    সম্পাদক : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান

    অনুবাদক : জাকের উল্লাহ আবুল খায়ের

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/66362

    Download :কবীরা গুনাহকবীরা গুনাহ

  • আল কুরআনের ১৬০ মুজিজা ও রহস্যআল কুরআনের ১৬০টি মুজিজা ও রহস্য: বর্তমান বইটি আল কুরআনের অলৌকিক ও রহস্যময় বিষয়কেন্দ্রিক একটি অনবদ্য রচনা। বিষয়বস্তুর চয়নে, বিন্যাসে, সাবলীল উপস্থাপনায়, বইটি...এক্ষেত্রে রচিত অন্যান্য বইয়ের তুলনায়...অনন্যসাধারণ বললে অত্যুক্তি হবে না। বইটি আল কুরআনের ১৬০ টি মুজিজার আলোচনা স্থান পেয়েছে। বইটির ইংরেজি এডিশন পড়ে আমেরিকায় অনেকেই ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছেন।

    সম্পাদক : মুহাম্মদ শামসুল হক সিদ্দিক

    Source : http://www.islamhouse.com/p/277904

    Download :আল কুরআনের ১৬০ মুজিজা ও রহস্য