বাংলা - সূরা আশ-শামস - পবিত্র কুরআন

পবিত্র কুরআন » বাংলা » সূরা আশ-শামস

Choose the reader


বাংলা

সূরা আশ-শামস - Verses Number 20
لَا أُقْسِمُ بِهَٰذَا الْبَلَدِ ( 1 ) আশ-শামস - Ayaa 1
আমি এই নগরীর শপথ করি
وَأَنتَ حِلٌّ بِهَٰذَا الْبَلَدِ ( 2 ) আশ-শামস - Ayaa 2
এবং এই নগরীতে আপনার উপর কোন প্রতিবন্ধকতা নেই।
وَوَالِدٍ وَمَا وَلَدَ ( 3 ) আশ-শামস - Ayaa 3
শপথ জনকের ও যা জন্ম দেয়।
لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي كَبَدٍ ( 4 ) আশ-শামস - Ayaa 4
নিশ্চয় আমি মানুষকে শ্রমনির্ভররূপে সৃষ্টি করেছি।
أَيَحْسَبُ أَن لَّن يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌ ( 5 ) আশ-শামস - Ayaa 5
সে কি মনে করে যে, তার উপর কেউ ক্ষমতাবান হবে না ?
يَقُولُ أَهْلَكْتُ مَالًا لُّبَدًا ( 6 ) আশ-শামস - Ayaa 6
সে বলেঃ আমি প্রচুর ধন-সম্পদ ব্যয় করেছি।
أَيَحْسَبُ أَن لَّمْ يَرَهُ أَحَدٌ ( 7 ) আশ-শামস - Ayaa 7
সে কি মনে করে যে, তাকে কেউ দেখেনি?
أَلَمْ نَجْعَل لَّهُ عَيْنَيْنِ ( 8 ) আশ-শামস - Ayaa 8
আমি কি তাকে দেইনি চক্ষুদ্বয়,
وَلِسَانًا وَشَفَتَيْنِ ( 9 ) আশ-শামস - Ayaa 9
জিহবা ও ওষ্ঠদ্বয় ?
وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ ( 10 ) আশ-শামস - Ayaa 10
বস্তুতঃ আমি তাকে দু’টি পথ প্রদর্শন করেছি।
فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ ( 11 ) আশ-শামস - Ayaa 11
অতঃপর সে ধর্মের ঘাঁটিতে প্রবেশ করেনি।
وَمَا أَدْرَاكَ مَا الْعَقَبَةُ ( 12 ) আশ-শামস - Ayaa 12
আপনি জানেন, সে ঘাঁটি কি?
فَكُّ رَقَبَةٍ ( 13 ) আশ-শামস - Ayaa 13
তা হচ্ছে দাসমুক্তি
أَوْ إِطْعَامٌ فِي يَوْمٍ ذِي مَسْغَبَةٍ ( 14 ) আশ-শামস - Ayaa 14
অথবা দুর্ভিক্ষের দিনে অন্নদান।
يَتِيمًا ذَا مَقْرَبَةٍ ( 15 ) আশ-শামস - Ayaa 15
এতীম আত্বীয়কে
أَوْ مِسْكِينًا ذَا مَتْرَبَةٍ ( 16 ) আশ-শামস - Ayaa 16
অথবা ধুলি-ধুসরিত মিসকীনকে
ثُمَّ كَانَ مِنَ الَّذِينَ آمَنُوا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ ( 17 ) আশ-শামস - Ayaa 17
অতঃপর তাদের অন্তর্ভুক্ত হওয়া, যারা ঈমান আনে এবং পরস্পরকে উপদেশ দেয় সবরের ও উপদেশ দেয় দয়ার।
أُولَٰئِكَ أَصْحَابُ الْمَيْمَنَةِ ( 18 ) আশ-শামস - Ayaa 18
তারাই সৌভাগ্যশালী।
وَالَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا هُمْ أَصْحَابُ الْمَشْأَمَةِ ( 19 ) আশ-শামস - Ayaa 19
আর যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে তারাই হতভাগা।
عَلَيْهِمْ نَارٌ مُّؤْصَدَةٌ ( 20 ) আশ-শামস - Ayaa 20
তারা অগ্নিপরিবেষ্টিত অবস্থায় বন্দী থাকবে।

বই

  • আরব জাতি, ইসলামের পূর্বে ও পরেবক্ষ্যমাণ গ্রন্থে ইসলাম গ্রহেণর পূর্বে আরবদের ধর্মীয়, আকীদাগত ও সামাজিক দিকগুলো পর্যালোচনা করা হয়েছে। ইসলাম আসার পর আরবদের জীবনে যে যুগান্তকারি পরিবর্তন এসেছে, তার কথাও সমানভাবে আলোচিত হয়েছে।

    সংকলন : আবুল হাসান আন-নাদভী

    সম্পাদক : ইকবাল হোছাইন মাছুম

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/320550

    Download :আরব জাতি, ইসলামের পূর্বে ও পরেআরব জাতি, ইসলামের পূর্বে ও পরে

  • আলেমগণের মধ্যে মতভেদ, কারণ এবং আমাদের অবস্থানআলেমগণের মধ্যে মতভেদ, কারণ এবং আমাদের অবস্থান: বিভিন্ন মাসআলায় আলেমগণ কেন মতভেদ করেছেন এ গ্রন্থে সে কারণগুলো বর্ণনা করা হয়েছে। সাথে সাথে তাদের মতভেদপূর্ণ মাসআলাসমূহে আমাদের অবস্থান কি হবে তাও বর্ণনা করা হয়েছে।

    সংকলন : মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন

    সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

    অনুবাদক : আব্দুল আলীম বিন কাওসার

    Source : http://www.islamhouse.com/p/383816

    Download :আলেমগণের মধ্যে মতভেদ, কারণ এবং আমাদের অবস্থানআলেমগণের মধ্যে মতভেদ, কারণ এবং আমাদের অবস্থান

  • কীভাবে আপনি জান্নাত লাভ করবেনকীভাবে আপনি জান্নাত লাভ করবেন? প্রবন্ধটিতে কিভাবে জান্নাতে যাওয়া যাবে তা বিবৃত হয়েছে। আল্লাহ তা‘আলা কুরআনুল কারীমে জান্নাতে যাওয়ার অনেক পথ ও পন্থা বাতলে দিয়েছেন, অনুরূপভাবে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাঁর হাদীসে জান্নাতে যাওয়ার পথ দেখিয়ে দিয়েছেন, এ গ্রন্থে সে সব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।

    সংকলন : ইউসূফ মুহাম্মদ আল-উআইদ

    সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

    অনুবাদক : মোহাম্মদ মানজুরে ইলাহী

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/353690

    Download :কীভাবে আপনি জান্নাত লাভ করবেনকীভাবে আপনি জান্নাত লাভ করবেন

  • শিয়া আকিদার অসারতাগ্রন্থকার এখানে ইমামিয়া জা‘ফরিয়া শিয়াদের আকীদা বিশ্বাস সম্পর্কে বিস্তারিত আলোচনা তাদের গ্রন্থের সাহায্যে তুলে ধরেছেন। তিনি দেখিয়েছেন যে, তারা ইহুদী, খ্রিষ্টান ও সকল মুশরিকদের মত আল্লাহর সাথে শির্কের আকিদা (বিশ্বাস) পোষণ করে। তাছাড়া তারা ‘বাদা’ এর আকিদা পোষণ করে, যা আল্লাহ তা‘আলার প্রতি অজ্ঞতার সম্পর্ককে আবশ্যক করে তোলে। অনুরূপভাবে তারা বার ইমামের নিষ্পাপ হওয়ার আকিদা পোষণ করে; যা সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুওয়তের আকিদার পরিপন্থী। তাছাড়া তারা ‘কুরআন বিকৃত ও পরিবর্তিত অবস্থায় মওজুদ রয়েছে এবং তাতে বেশি ও কম করা হয়েছে’ — এমন আকিদা বিশ্বাস পোষণ করে; আর এটা তাদের নোংরা ও নিকৃষ্ট আকিদাসমূহের অন্যতম, যা তাদেরকে ইসলাম থেকে খারিজ করে দেয়া আবশ্যক করে তোলে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলী, হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু ‘আনহুম-দের অসম্মান করে। আর মুমিন জননী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী রাদিয়াল্লাহু ‘আনহুন্না-দের অসম্মান করে থাকে। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, বিশেষ করে নারীদের নেত্রী ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু ‘আনহুন্না-দের অসম্মান করে। তারা আব্বাস, ইবনু আব্বাস ও ‘আকিল রাদিয়াল্লাহু ‘আনহুম-দের অপমান করে। তারা খোলাফায়ে রাশেদীন, মুহাজির ও আনসার রাদিয়াল্লাহু ‘আনহুম-দের অপমান করে। তারা আহলে বাইত রাদিয়াল্লাহু ‘আনহুম তথা নবী পরিবার-পরিজনের মধ্যকার ইমামদের অপমান করে থাকে। তারা ‘তাকিয়া এর আকিদায় বিশ্বাসী। তারা মুত‘আ বিয়ের (সাময়িক বিয়ে) বৈধতা দেয়। তারা মহিলাদের যৌনাঙ্গ ধার করার (বেশ্যাবৃত্তি) বৈধ মনে করে। তারা নারীদের সাথে সমকামিতা বৈধ মনে করে। তারা রাজ‘আ বা পুনর্জন্মের আকিদায় বিশ্বাসী; তারা মৃত্তিকার আকিদায় বিশ্বাসী। তারা হোসাইনের শাহাদাতের স্মরণে মাতম, বক্ষ বিদীর্ণকরণ ও গালে আঘাত করার মধ্যে সাওয়াব প্রত্যাশার আকিদা; যা বিপদে ধৈর্য অবলম্বন করার ইসলামী আকিদা বিশ্বাসের পরিপন্থী।

    সংকলন : মুহাম্মাদ আব্দুস সাত্তার আত-তুনসাবী

    সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/370147

    Download :শিয়া আকিদার অসারতাশিয়া আকিদার অসারতা

  • ইসলামের দৃষ্টিতে দুর্নীতি প্রতিরোধ: প্রেক্ষাপট বাংলাদেশপ্রবন্ধকার প্রবন্ধটিতে দুর্নীতির পরিচয়, দুর্নীতির কারণ, দুর্নীতির ক্ষেত্রসমূহ এবং ইসলাম কীভাবে তার প্রতিরোধ করে তা বাংলাদেশের প্রেক্ষাপটে বর্ণনা করেছেন।

    সংকলন : অধ্যাপক রফিকুল ইসলাম

    সম্পাদক : মো: আব্দুল কাদের

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/384026

    Download :ইসলামের দৃষ্টিতে দুর্নীতি প্রতিরোধ: প্রেক্ষাপট বাংলাদেশইসলামের দৃষ্টিতে দুর্নীতি প্রতিরোধ: প্রেক্ষাপট বাংলাদেশ