পবিত্র কুরআন » বাংলা » বই » তারবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন
তারবিয়ত ও চারিত্রিক উৎকর্ষ সাধন
তারবিয়া : আত্মার খোরাক জোগানো ও চরিত্র সংশোধনের জন্যে একটি গুরুত্বপূর্ণ বই, এতে নিম্নবর্ণিত বিষয়াবলি স্থান পেয়েছে : (১) আল্লাহর জন্যে ভালবাসা, (২) জিকির, (৩) দুআ, (৪) অন্তর ও তার রোগসমূহ, (৫) শয়তানের ধোঁকা, (৬) গুনাহের দরজা, (৭) জিভের হিফাজত, (৮) শ্রুতিগত বিষয়ের প্রকার, (৯) পাপ ও প্রতিকার, (১০) পাপ থেকে মুক্তিলাভের উপায়, (১১) আত্মসমালোচনা, (১২) দৃঢ়তা, (১৩) যাতে আমাদের শেষ পরিণতি হয় ভাল হবে। পাঠক মাত্রই বইটির দ্বারা উপকৃত হবে।সংকলন : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান - নুমান বিন আবুল বাশার - মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
সম্পাদক : কাউসার বিন খালিদ - মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/75079
বই
- কুরআন ও সুন্নার আলোকে রাতের সালাতলেখক বলেছেন: আমার এ গ্রন্থ রাতের সালাত সম্পর্কে সংক্ষিপ্ত রচনা। এখানে আমি তাহাজ্জুদের অর্থ, কিয়ামুল লাইলের ফযিলত, উত্তম সময়, রাকাত সংখ্যা, আদব ও কিয়ামুল লাইলের সহায়ক উপকরণ উল্লেখ করেছি। অনুরূপ তারাবির সালাতের অর্থ, হুকুম, ফযিলত, সময়, রাকাত সংখ্যা ও তাতে জামাতের বিধান উল্লেখ করেছি। আরো উল্লেখ করেছি বেতের সালাত, বেতের সালাতের হুকুম, ফযিলত, সময় ও বিভিন্ন প্রকার, রাকাত সংখ্যা ও তাতে কিরাতের বর্ণনা ইত্যাদি। প্রত্যেকটি মাসআলা আমি দলিলসহ বর্ণনা করার চেষ্টা করেছি।
সংকলন : সাঈদ বিন আলী বিন ওয়াহাফ আল-ক্বাহত্বানী
সম্পাদক : মোহাম্মদ মানজুরে ইলাহী
অনুবাদক : সানাউল্লাহ নজির আহমদ
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/379409
- মনোনীত ধর্মমনোনীত ধর্ম: তুলনামূলক ধর্মালোচনায় একটি চমৎকার প্রয়াস। অমুসলিমদের প্রতি, বিশেষ করে, হিন্দু সমাজের প্রতি, ইসলামের দাওয়াত পৌঁছানো এ-গ্রন্থের মূল লক্ষ্য।
সংকলন : আব্দুররব আফফান
সম্পাদক : সম্পাদকদের একটি দল
প্রকাশনায় : কমিউনিটি কেন্দ্রিক দাওয়াহ ও শিক্ষা প্রচারমুলক সহযোগী অফিস, দাইরা, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/309757
- সাহাবায়ে কেরামের প্রতি আমাদের কর্তব্যগ্রন্থটিতে সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের করণীয় নির্দেশ করা হয়েছে এবং কুরআন ও সুন্নায় তাদের যে সকল মর্যাদা বর্ণিত হয়েছে তা উল্লেখ করা হয়েছে।
সংকলন : আব্দুর রাযযাক বিন আব্দুল মুহিসন আল আবআদ আল বদর
সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
অনুবাদক : আব্দুল আলীম বিন কাওসার
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/385560
- ইসলাম পরিচিতিইসলাম পরিচিতি: সাইয়্যেদ আবুল আলা মউদুদি রা. এর একটি প্রসিদ্ধ গন্থ। এ গ্রন্থে তিনি ইসলামের পূর্ণাঙ্গ ও সহজসরল প্রকৃতি চমৎকারভাবে উপস্থাপনের প্রয়াস পেয়েছেন। ইসলামের মৌলিক উপাদানগুলোর আন্তরসম্পর্কও তিনি সুন্দরভাবে তুলে ধরেছেন এ বইটিতে।
সংকলন : আবুল আলা আল-মাওদুদী
Source : http://www.islamhouse.com/p/252755
- ইসলাম প্রচারে মনোবিজ্ঞানের ভূমিকামানুষের জ্ঞান, অভিজ্ঞতা- বিশেষ করে মনোবিজ্ঞান- কীভাবে আল্লাহর পথে আহ্বান ও ইসলাম প্রচার প্রক্রিয়ায় সহায়তা দিতে পারে সে বিষয়টি গুরুত্ব পেয়েছে আমাদের বর্তমান বইটিতে। দাওয়াতী ময়দানে কর্মরত যে কোন ব্যক্তি এত্থেকে উপকৃত হবেন বলে আমাদের আশা।
সংকলন : আব্দুল্লাহ আল খাতির
অনুবাদক : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/163022












