বাংলা - সূরা আবাসা - পবিত্র কুরআন

পবিত্র কুরআন » বাংলা » সূরা আবাসা

Choose the reader


বাংলা

সূরা আবাসা - Verses Number 46
وَالنَّازِعَاتِ غَرْقًا ( 1 ) আবাসা - Ayaa 1
শপথ সেই ফেরেশতাগণের, যারা ডুব দিয়ে আত্মা উৎপাটন করে,
وَالنَّاشِطَاتِ نَشْطًا ( 2 ) আবাসা - Ayaa 2
শপথ তাদের, যারা আত্মার বাঁধন খুলে দেয় মৃদুভাবে;
وَالسَّابِحَاتِ سَبْحًا ( 3 ) আবাসা - Ayaa 3
শপথ তাদের, যারা সন্তরণ করে দ্রুতগতিতে,
فَالسَّابِقَاتِ سَبْقًا ( 4 ) আবাসা - Ayaa 4
শপথ তাদের, যারা দ্রুতগতিতে অগ্রসর হয় এবং
فَالْمُدَبِّرَاتِ أَمْرًا ( 5 ) আবাসা - Ayaa 5
শপথ তাদের, যারা সকল কর্মনির্বাহ করে, কেয়ামত অবশ্যই হবে।
يَوْمَ تَرْجُفُ الرَّاجِفَةُ ( 6 ) আবাসা - Ayaa 6
যেদিন প্রকম্পিত করবে প্রকম্পিতকারী,
تَتْبَعُهَا الرَّادِفَةُ ( 7 ) আবাসা - Ayaa 7
অতঃপর পশ্চাতে আসবে পশ্চাদগামী;
قُلُوبٌ يَوْمَئِذٍ وَاجِفَةٌ ( 8 ) আবাসা - Ayaa 8
সেদিন অনেক হৃদয় ভীত-বিহবল হবে।
أَبْصَارُهَا خَاشِعَةٌ ( 9 ) আবাসা - Ayaa 9
তাদের দৃষ্টি নত হবে।
يَقُولُونَ أَإِنَّا لَمَرْدُودُونَ فِي الْحَافِرَةِ ( 10 ) আবাসা - Ayaa 10
তারা বলেঃ আমরা কি উলটো পায়ে প্রত্যাবর্তিত হবই-
أَإِذَا كُنَّا عِظَامًا نَّخِرَةً ( 11 ) আবাসা - Ayaa 11
গলিত অস্থি হয়ে যাওয়ার পরও?
قَالُوا تِلْكَ إِذًا كَرَّةٌ خَاسِرَةٌ ( 12 ) আবাসা - Ayaa 12
তবে তো এ প্রত্যাবর্তন সর্বনাশা হবে!
فَإِنَّمَا هِيَ زَجْرَةٌ وَاحِدَةٌ ( 13 ) আবাসা - Ayaa 13
অতএব, এটা তো কেবল এক মহা-নাদ,
فَإِذَا هُم بِالسَّاهِرَةِ ( 14 ) আবাসা - Ayaa 14
তখনই তারা ময়দানে আবির্ভূত হবে।
هَلْ أَتَاكَ حَدِيثُ مُوسَىٰ ( 15 ) আবাসা - Ayaa 15
মূসার বৃত্তান্ত আপনার কাছে পৌছেছে কি?
إِذْ نَادَاهُ رَبُّهُ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًى ( 16 ) আবাসা - Ayaa 16
যখন তার পালনকর্তা তাকে পবিত্র তুয়া উপ্যকায় আহবান করেছিলেন,
اذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُ طَغَىٰ ( 17 ) আবাসা - Ayaa 17
ফেরাউনের কাছে যাও, নিশ্চয় সে সীমালংঘন করেছে।
فَقُلْ هَل لَّكَ إِلَىٰ أَن تَزَكَّىٰ ( 18 ) আবাসা - Ayaa 18
অতঃপর বলঃ তোমার পবিত্র হওয়ার আগ্রহ আছে কি?
وَأَهْدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخْشَىٰ ( 19 ) আবাসা - Ayaa 19
আমি তোমাকে তোমার পালনকর্তার দিকে পথ দেখাব, যাতে তুমি তাকে ভয় কর।
فَأَرَاهُ الْآيَةَ الْكُبْرَىٰ ( 20 ) আবাসা - Ayaa 20
অতঃপর সে তাকে মহা-নিদর্শন দেখাল।
فَكَذَّبَ وَعَصَىٰ ( 21 ) আবাসা - Ayaa 21
কিন্তু সে মিথ্যারোপ করল এবং অমান্য করল।
ثُمَّ أَدْبَرَ يَسْعَىٰ ( 22 ) আবাসা - Ayaa 22
অতঃপর সে প্রতিকার চেষ্টায় প্রস্থান করল।
فَحَشَرَ فَنَادَىٰ ( 23 ) আবাসা - Ayaa 23
সে সকলকে সমবেত করল এবং সজোরে আহবান করল,
فَقَالَ أَنَا رَبُّكُمُ الْأَعْلَىٰ ( 24 ) আবাসা - Ayaa 24
এবং বললঃ আমিই তোমাদের সেরা পালনকর্তা।
فَأَخَذَهُ اللَّهُ نَكَالَ الْآخِرَةِ وَالْأُولَىٰ ( 25 ) আবাসা - Ayaa 25
অতঃপর আল্লাহ তাকে পরকালের ও ইহকালের শাস্তি দিলেন।
إِنَّ فِي ذَٰلِكَ لَعِبْرَةً لِّمَن يَخْشَىٰ ( 26 ) আবাসা - Ayaa 26
যে ভয় করে তার জন্যে অবশ্যই এতে শিক্ষা রয়েছে।
أَأَنتُمْ أَشَدُّ خَلْقًا أَمِ السَّمَاءُ ۚ بَنَاهَا ( 27 ) আবাসা - Ayaa 27
তোমাদের সৃষ্টি অধিক কঠিন না আকাশের, যা তিনি নির্মাণ করেছেন?
رَفَعَ سَمْكَهَا فَسَوَّاهَا ( 28 ) আবাসা - Ayaa 28
তিনি একে উচ্চ করেছেন ও সুবিন্যস্ত করেছেন।
وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ ضُحَاهَا ( 29 ) আবাসা - Ayaa 29
তিনি এর রাত্রিকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং এর সূর্যোলোক প্রকাশ করেছেন।
وَالْأَرْضَ بَعْدَ ذَٰلِكَ دَحَاهَا ( 30 ) আবাসা - Ayaa 30
পৃথিবীকে এর পরে বিস্তৃত করেছেন।
أَخْرَجَ مِنْهَا مَاءَهَا وَمَرْعَاهَا ( 31 ) আবাসা - Ayaa 31
তিনি এর মধ্য থেকে এর পানি ও ঘাম নির্গত করেছেন,
وَالْجِبَالَ أَرْسَاهَا ( 32 ) আবাসা - Ayaa 32
পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন,
مَتَاعًا لَّكُمْ وَلِأَنْعَامِكُمْ ( 33 ) আবাসা - Ayaa 33
তোমাদের ও তোমাদের চতুস্পদ জন্তুদের উপকারার্থে।
فَإِذَا جَاءَتِ الطَّامَّةُ الْكُبْرَىٰ ( 34 ) আবাসা - Ayaa 34
অতঃপর যখন মহাসংকট এসে যাবে।
يَوْمَ يَتَذَكَّرُ الْإِنسَانُ مَا سَعَىٰ ( 35 ) আবাসা - Ayaa 35
অর্থাৎ যেদিন মানুষ তার কৃতকর্ম স্মরণ করবে
وَبُرِّزَتِ الْجَحِيمُ لِمَن يَرَىٰ ( 36 ) আবাসা - Ayaa 36
এবং দর্শকদের জন্যে জাহান্নাম প্রকাশ করা হবে,
فَأَمَّا مَن طَغَىٰ ( 37 ) আবাসা - Ayaa 37
তখন যে ব্যক্তি সীমালংঘন করেছে;
وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا ( 38 ) আবাসা - Ayaa 38
এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে,
فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَىٰ ( 39 ) আবাসা - Ayaa 39
তার ঠিকানা হবে জাহান্নাম।
وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَىٰ ( 40 ) আবাসা - Ayaa 40
পক্ষান্তরে যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দন্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং খেয়াল-খুশী থেকে নিজেকে নিবৃত্ত রেখেছে,
فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَىٰ ( 41 ) আবাসা - Ayaa 41
তার ঠিকানা হবে জান্নাত।
يَسْأَلُونَكَ عَنِ السَّاعَةِ أَيَّانَ مُرْسَاهَا ( 42 ) আবাসা - Ayaa 42
তারা আপনাকে জিজ্ঞাসা করে, কেয়ামত কখন হবে?
فِيمَ أَنتَ مِن ذِكْرَاهَا ( 43 ) আবাসা - Ayaa 43
এর বর্ণনার সাথে আপনার কি সম্পর্ক ?
إِلَىٰ رَبِّكَ مُنتَهَاهَا ( 44 ) আবাসা - Ayaa 44
এর চরম জ্ঞান আপনার পালনকর্তার কাছে।
إِنَّمَا أَنتَ مُنذِرُ مَن يَخْشَاهَا ( 45 ) আবাসা - Ayaa 45
যে একে ভয় করে, আপনি তো কেবল তাকেই সতর্ক করবেন।
كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوا إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَاهَا ( 46 ) আবাসা - Ayaa 46
যেদিন তারা একে দেখবে, সেদিন মনে হবে যেন তারা দুনিয়াতে মাত্র এক সন্ধ্যা অথবা এক সকাল অবস্থান করেছে।

বই

  • সৎ মানুষের হৃদয়ে শয়তান প্রবেশের ধরণ ও প্রকৃতিপ্রত্যেক ব্যক্তির ঈমানের দৃঢ়তা, ইলামের গভীরতা ও ইবাদতে একাগ্রতা বিবেচনায় রেখে শয়তান তার উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করে, বক্ষ্যমান পুস্তিকায় এ সম্পর্কে আলোচনা করা হয়েছে।

    সংকলন : আব্দুল্লাহ আল খাতির

    সম্পাদক : নুমান বিন আবুল বাশার

    অনুবাদক : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/90659

    Download :সৎ মানুষের হৃদয়ে শয়তান প্রবেশের ধরণ ও প্রকৃতিসৎ মানুষের হৃদয়ে শয়তান প্রবেশের ধরণ ও প্রকৃতি

  • জামা‌‘আতের সাথে নামায আদায়জামা‌‘আতের সাথে নামায আদায়: গ্রন্থটিতে কুরআন ও সুন্নাহর আলোকে জামাতের সাথে সালাত আদায়ের তাৎপর্য, ফযীলত, আহকাম, উপকারিতা ও আদাবসমূহ দলীল-প্রমাণসহ বর্ণিত হয়েছে।

    সংকলন : সাঈদ বিন আলী বিন ওয়াহাফ আল-ক্বাহত্বানী

    অনুবাদক : মোহাম্মদ বায়েজীদ মোহাম্মদ মোসলেম উদ্দীন

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/373917

    Download :জামা‌‘আতের সাথে নামায আদায়জামা‌‘আতের সাথে নামায আদায়

  • সাহাবায়ে কেরামের প্রতি আমাদের কর্তব্যগ্রন্থটিতে সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের করণীয় নির্দেশ করা হয়েছে এবং কুরআন ও সুন্নায় তাদের যে সকল মর্যাদা বর্ণিত হয়েছে তা উল্লেখ করা হয়েছে।

    সংকলন : আব্দুর রাযযাক বিন আব্দুল মুহিসন আল আবআদ আল বদর

    সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

    অনুবাদক : আব্দুল আলীম বিন কাওসার

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/385560

    Download :সাহাবায়ে কেরামের প্রতি আমাদের কর্তব্যসাহাবায়ে কেরামের প্রতি আমাদের কর্তব্য

  • বিশ্বনবীর প্রতিষ্ঠিত রাষ্ট্রের আদর্শমহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত রাষ্ট্রের আদর্শ কি? কীভাবে তিনি রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে আল্লাহ-প্রদত্ত শরিয়া- যা সকল মানুষের কল্যাণের জন্য এসেছে- বাস্তবায়ন করেছেন এ-বিষয়গুলো অত্যন্ত পরিচ্ছন্ন আলোচনায় তুলে ধরা হয়েছে বইটিতে।

    সংকলন : সিরাজুল ইসলাম আলী আকবর

    সম্পাদক : ইকবাল হোছাইন মাছুম

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/291808

    Download :বিশ্বনবীর প্রতিষ্ঠিত রাষ্ট্রের আদর্শবিশ্বনবীর প্রতিষ্ঠিত রাষ্ট্রের আদর্শ

  • মানুষের উপর জিনের আছর : কারণ, প্রতিকার ও সুরক্ষার উপায়জিনের পরিচয় ও প্রকারভেদ, জিনের অস্তিত্বে বিশ্বাসের প্রয়োজনীয়তা, মানুষকে জিনে-ধরার আকার-প্রকৃতি, জিনে-ধরা ব্যক্তির চিকিৎসা কীভাবে হতে পারে এবং জিনের আছর থেকে বাঁচার উপায় কী ইত্যাদি বিষয় স্থান পেয়েছে বর্তমান গ্রন্থে।

    সংকলন : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান

    সম্পাদক : আবু শুআইব মুহাম্মাদ সিদ্দীক

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/231667

    Download :মানুষের উপর জিনের আছর : কারণ, প্রতিকার ও সুরক্ষার উপায়মানুষের উপর জিনের আছর : কারণ, প্রতিকার ও সুরক্ষার উপায়