পবিত্র কুরআন » বাংলা » বই » নবী সা. যেভাবে হজ করেছেন (জাবের রা. যেমন বর্ণনা করেছেন)
নবী সা. যেভাবে হজ করেছেন (জাবের রা. যেমন বর্ণনা করেছেন)
প্রতিটি ইবাদতেরই কিছু নিয়ম-পদ্ধতি রয়েছে। আল্লাহ্ তা‘আলা নিজে তা বর্ণনা করেছেন অথবা রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে তা বর্ণনা করতে বলেছেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম হিজরতে পরে একটি মাত্র হজ্জ করেছিলেন। সেই হজ্জকে বিদায় হজ বলা হয়; কারণ তিনি সেই হজ্জে মানুষ থেকে বিদায় নিয়েছিলেন। এই হজ্জেই রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম হজ্জের নিয়মপদ্ধতি শিক্ষা দিয়েছেন এবং বলেছিলেন: “তোমরা আমার কাছ থেকে তোমাদের হজ্জের পদ্ধতি জেনে নাও”। এই হজ্জের বর্ণনা দিয়েছেন বিশিষ্ট সাহাবী জাবের ইবন আব্দিল্লাহ্ রাদিয়াল্লাহু ‘আনহু। গ্রন্থটিতে এই হাদীসটি বিভিন্ন ব্যাখ্যাসহ উপস্থাপন করা হয়েছে।সংকলন : মুহাম্মদ নাসিরুদ্দীন আল আলবানী
সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
অনুবাদক : নুমান বিন আবুল বাশার
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/357770
বই
- তাওহীদ ও ঈমান অধ্যায়এ কিতাবটি শায়খ মুহাম্মদ বিন ইবরাহিম আত-তুআইজিরি কর্তৃক লিখিত মুখতাছার আল-ফিকহিল ইসলামীর প্রথম অধ্যায়। কিতাবটিতে তাওহীদ ও ঈমানের ১১ টি বিষয়ে আলোচনা এসেছে।
সংকলন : মুহাম্মদ বিন ইবরাহীম আত তুআইজিরী
সম্পাদক : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
অনুবাদক : ইকবাল হোছাইন মাছুম
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/193002
- সংক্ষিপ্ত ইসলামী ফেকাহকোষএকটি সহজবোধ্য ফেকাহ গ্রন্থ, যাতে সংক্ষিপ্ত আকারে একজন মুসলমানের জীবনসংলগ্ন মূলনীতি, আহকাম ও আদব স্থান পেয়েছে খুবই সুসংহত ও সুবিন্যস্ত উপস্থাপনায়। বিভিন্ন গ্রন্থ থেকে তাওহীদ ও ঈমান, আদব-আখলাক, যিকর-দুআ, আহকাম ও বিধানবিষয়ক প্রয়োজনীয় সব কিছুই সংকলিত করা হয়েছে বক্ষ্যমাণ এ গ্রন্থে, যাতে ইবাদতকারী, বক্তা, শিক্ষক, ব্যবসায়ী, মুফতি, বিচারপতি ও আল্লাহর পথে আহ্বানকারী সমানভাবে উপকৃত হতে পারে। বইটিতে একজন মুসলমানের জন্য প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল উল্লেখ করা হয়েছে। এরপর কুরআন অথবা সহীহ সুন্নাহ অথবা এতদোভয়ের দালিলিক নির্ভরতায় – যদি থাকে- আলেমদের অধিক নির্ভরযোগ্য মতামত তুলে ধরা হয়েছে। গ্রন্থটি আকীদা-বিশ্বাস, আখলাক-আদব ও আল্লাহর পথে আহ্বান ও অন্যান্য ইসলামের সাধারণ পরিচিতি তুলে ধরার ক্ষেত্রে একটি অনন্য প্রয়াস। আশা করি সবাই উপকৃত হবেন।
সংকলন : মুহাম্মদ বিন ইবরাহীম আত তুআইজিরী
অনুবাদক : আব্দুররব আফফান - মুহাম্মাদ সাইফুদ্দীন বেলাল - মুহাম্মাদ ওমর ফারুক আব্দুল্লাহ - আজমল হোছাইন আবদুন নূর - শহীদুল্লাহ খান আব্দুল মান্নান
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/329025
- আল-গিরাস : চিন্তার উন্মেষ ও কর্মবিকাশের অনুশীলন (১ম খণ্ড)এ বইয়ের কোথাও, কোন ছত্রে, এমন কিছু খুঁজে পাওয়া যাবে না, প্রথাগত ভাষায় যাকে বলা হয় অসত্যের সঙ্গে সত্যের বিতর্ক, কিংবা নিরেট বিশুদ্ধ কালচার, নির্জীব চিন্তা ও জ্ঞানের চর্চা; বরং এ হচ্ছে সদা কল্যাণে ধাবমান এক জীবনময়তা, কিংবা জীবনের প্রতিটি পরতে কল্যাণের বিস্তার। অথবা সাদাকায়ে জারিয়ায় জীবনকে অনন্ত প্রবাহে বিধৌত করণ। এ বই ও তার আলোচনার-সূচনা হতে সমাপ্তি অবধি-এই হচ্ছে একমাত্রিক লক্ষ্য ও উদ্দেশ্য।
সম্পাদক : মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
অনুবাদক : কাউসার বিন খালিদ
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/179354
- মুসলিম উম্মাহর মানসিক বিপর্যয়: কারণ ও প্রতিকারমুসলিম উম্মাহর মানসিক বিপর্যয়: কারণ ও প্রতিকার, ড. আব্দুল্লাহ আল-খাতিরের একটি কালজয়ী বই। মুলত এটি বৃটেনে প্রদত্ত একটি বক্তৃতা। আজকে মুসলিম উম্মাহর সর্বত্র বিপর্যয়কর অবস্থা। সামরিক, রাজনৈতিক, চিন্তা-চেতনায় ও মানসিক দিক দিয়ে তো অবশ্যই। আসল বিপর্যয় শুরু হয় মানসিক দিক থেকে। অত:পর তা ছড়িয়ে পরে সর্বক্ষেত্রে। গ্রন্থাকার এ বিষয়টি সুন্দরভাবে আলোচনা করেছেন। তিনি একজন মনোবিজ্ঞানী ও ইসলামী চিন্তাবিদ হওয়ার কারণে এর যথাযথ প্রতিকার বিষয়ে আলোচনা করতে প্রয়াস পেয়েছনে এ বইটিতে।
সংকলন : আব্দুল্লাহ আল খাতির
সম্পাদক : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
অনুবাদক : মুফতী মুহাম্মদ কেফায়েতুল্লাহ
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/66660
- সঠিক আকীদা-বিশ্বাস ও যা এর পরিপন্থীসঠিক আকীদা-বিশ্বাস ও যা এর পরিপন্থী: এটি আল্লামা শাইখ আবদুল আযীয ইবন বায রহ. এর একটি ভাষণ, যাতে তিনি আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের মৌলিক আকীদা-বিশ্বাস তুলে ধরেছেন। কারণ, কুরআন ও সুন্নাহ থেকে এটাই জানা যায় যে, কোন কথা ও কাজ তখনই শুদ্ধ ও গ্রহণযোগ্য হবে যখন তা সহীহ আকীদার উপর ভিত্তি করে সংঘটিত হবে, যদি আকীদা অশুদ্ধ হয়, তখন এর উপর ভিত্তি করে যা কিছু সংঘটিত হবে সবই বাতিল বলে গণ্য হবে।
সংকলন : আব্দুল আযীয ইবন আবদুল্লাহ ইবন বায
সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
অনুবাদক : মুহাম্মাদ রকীবুদ্দিন আহমাদ হুসাইন
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/344664












