বাংলা - সূরা আত-তাহরীম

পবিত্র কুরআন » বাংলা » সূরা আত-তাহরীম

বাংলা

সূরা আত-তাহরীম - Verses Number 12
يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَطَلِّقُوهُنَّ لِعِدَّتِهِنَّ وَأَحْصُوا الْعِدَّةَ ۖ وَاتَّقُوا اللَّهَ رَبَّكُمْ ۖ لَا تُخْرِجُوهُنَّ مِن بُيُوتِهِنَّ وَلَا يَخْرُجْنَ إِلَّا أَن يَأْتِينَ بِفَاحِشَةٍ مُّبَيِّنَةٍ ۚ وَتِلْكَ حُدُودُ اللَّهِ ۚ وَمَن يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَقَدْ ظَلَمَ نَفْسَهُ ۚ لَا تَدْرِي لَعَلَّ اللَّهَ يُحْدِثُ بَعْدَ ذَٰلِكَ أَمْرًا ( 1 ) আত-তাহরীম - Ayaa 1
হে নবী, তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দিতে চাও, তখন তাদেরকে তালাক দিয়ো ইদ্দতের প্রতি লক্ষ্য রেখে এবং ইদ্দত গণনা করো। তোমরা তোমাদের পালনকর্তা আল্লাহকে ভয় করো। তাদেরকে তাদের গৃহ থেকে বহিস্কার করো না এবং তারাও যেন বের না হয় যদি না তারা কোন সুস্পষ্ট নির্লজ্জ কাজে লিপ্ত হয়। এগুলো আল্লাহর নির্ধারিত সীমা। যে ব্যক্তি আল্লাহর সীমালংঘন করে, সে নিজেরই অনিষ্ট করে। সে জানে না, হয়তো আল্লাহ এই তালাকের পর কোন নতুন উপায় করে দেবেন।
فَإِذَا بَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ فَارِقُوهُنَّ بِمَعْرُوفٍ وَأَشْهِدُوا ذَوَيْ عَدْلٍ مِّنكُمْ وَأَقِيمُوا الشَّهَادَةَ لِلَّهِ ۚ ذَٰلِكُمْ يُوعَظُ بِهِ مَن كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ۚ وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا ( 2 ) আত-তাহরীম - Ayaa 2
অতঃপর তারা যখন তাদের ইদ্দতকালে পৌঁছে, তখন তাদেরকে যথোপযুক্ত পন্থায় রেখে দেবে অথবা যথোপযুক্ত পন্থায় ছেড়ে দেবে এবং তোমাদের মধ্য থেকে দু’জন নির্ভরযোগ্য লোককে সাক্ষী রাখবে। তোমরা আল্লাহর উদ্দেশ্যে সাক্ষ্য দিবে। এতদ্দ্বারা যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, তাকে উপদেশ দেয়া হচ্ছে। আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্যে নিস্কৃতির পথ করে দেবেন।
وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ ۚ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ ۚ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ ۚ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا ( 3 ) আত-তাহরীম - Ayaa 3
এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিযিক দেবেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্যে তিনিই যথেষ্ট। আল্লাহ তার কাজ পূর্ণ করবেন। আল্লাহ সবকিছুর জন্যে একটি পরিমাণ স্থির করে রেখেছেন।
وَاللَّائِي يَئِسْنَ مِنَ الْمَحِيضِ مِن نِّسَائِكُمْ إِنِ ارْتَبْتُمْ فَعِدَّتُهُنَّ ثَلَاثَةُ أَشْهُرٍ وَاللَّائِي لَمْ يَحِضْنَ ۚ وَأُولَاتُ الْأَحْمَالِ أَجَلُهُنَّ أَن يَضَعْنَ حَمْلَهُنَّ ۚ وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا ( 4 ) আত-তাহরীম - Ayaa 4
তোমাদের স্ত্রীদের মধ্যে যাদের ঋতুবর্তী হওয়ার আশা নেই, তাদের ব্যাপারে সন্দেহ হলে তাদের ইদ্দত হবে তিন মাস। আর যারা এখনও ঋতুর বয়সে পৌঁছেনি, তাদেরও অনুরূপ ইদ্দতকাল হবে। গর্ভবর্তী নারীদের ইদ্দতকাল সন্তানপ্রসব পর্যন্ত। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার কাজ সহজ করে দেন।
ذَٰلِكَ أَمْرُ اللَّهِ أَنزَلَهُ إِلَيْكُمْ ۚ وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا ( 5 ) আত-তাহরীম - Ayaa 5
এটা আল্লাহর নির্দেশ, যা তিনি তোমাদের প্রতি নাযিল করেছেন। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার পাপ মোচন করেন এবং তাকে মহাপুরস্কার দেন।
أَسْكِنُوهُنَّ مِنْ حَيْثُ سَكَنتُم مِّن وُجْدِكُمْ وَلَا تُضَارُّوهُنَّ لِتُضَيِّقُوا عَلَيْهِنَّ ۚ وَإِن كُنَّ أُولَاتِ حَمْلٍ فَأَنفِقُوا عَلَيْهِنَّ حَتَّىٰ يَضَعْنَ حَمْلَهُنَّ ۚ فَإِنْ أَرْضَعْنَ لَكُمْ فَآتُوهُنَّ أُجُورَهُنَّ ۖ وَأْتَمِرُوا بَيْنَكُم بِمَعْرُوفٍ ۖ وَإِن تَعَاسَرْتُمْ فَسَتُرْضِعُ لَهُ أُخْرَىٰ ( 6 ) আত-তাহরীম - Ayaa 6
তোমরা তোমাদের সামর্থ?2437;নুযায়ী যেরূপ গৃহে বাস কর, তাদেরকেও বসবাসের জন্যে সেরূপ গৃহ দাও। তাদেরকে কষ্ট দিয়ে সংকটাপন্ন করো না। যদি তারা গর্ভবতী হয়, তবে সন্তানপ্রসব পর্যন্ত তাদের ব্যয়ভার বহন করবে। যদি তারা তোমাদের সন্তানদেরকে স্তন্যদান করে, তবে তাদেরকে প্রাপ্য পারিশ্রমিক দেবে এবং এ সম্পর্কে পরস্পর সংযতভাবে পরামর্শ করবে। তোমরা যদি পরস্পর জেদ কর, তবে অন্য নারী স্তন্যদান করবে।
لِيُنفِقْ ذُو سَعَةٍ مِّن سَعَتِهِ ۖ وَمَن قُدِرَ عَلَيْهِ رِزْقُهُ فَلْيُنفِقْ مِمَّا آتَاهُ اللَّهُ ۚ لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا مَا آتَاهَا ۚ سَيَجْعَلُ اللَّهُ بَعْدَ عُسْرٍ يُسْرًا ( 7 ) আত-তাহরীম - Ayaa 7
বিত্তশালী ব্যক্তি তার বিত্ত অনুযায়ী ব্যয় করবে। যে ব্যক্তি সীমিত পরিমাণে রিযিকপ্রাপ্ত, সে আল্লাহ যা দিয়েছেন, তা থেকে ব্যয় করবে। আল্লাহ যাকে যা দিয়েছেন, তদপেক্ষা বেশী ব্যয় করার আদেশ কাউকে করেন না। আল্লাহ কষ্টের পর সুখ দেবেন।
وَكَأَيِّن مِّن قَرْيَةٍ عَتَتْ عَنْ أَمْرِ رَبِّهَا وَرُسُلِهِ فَحَاسَبْنَاهَا حِسَابًا شَدِيدًا وَعَذَّبْنَاهَا عَذَابًا نُّكْرًا ( 8 ) আত-তাহরীম - Ayaa 8
অনেক জনপদ তাদের পালনকর্তা ও তাঁর রসূলগণের আদেশ অমান্য করেছিল, অতঃপর আমি তাদেরকে কঠোর হিসাবে ধৃত করেছিলাম এবং তাদেরকে ভীষণ শাস্তি দিয়েছিলাম।
فَذَاقَتْ وَبَالَ أَمْرِهَا وَكَانَ عَاقِبَةُ أَمْرِهَا خُسْرًا ( 9 ) আত-তাহরীম - Ayaa 9
অতঃপর তাদের কর্মের শাস্তি আস্বাদন করল এবং তাদের কর্মের পরিণাম ক্ষতিই ছিল।
أَعَدَّ اللَّهُ لَهُمْ عَذَابًا شَدِيدًا ۖ فَاتَّقُوا اللَّهَ يَا أُولِي الْأَلْبَابِ الَّذِينَ آمَنُوا ۚ قَدْ أَنزَلَ اللَّهُ إِلَيْكُمْ ذِكْرًا ( 10 ) আত-তাহরীম - Ayaa 10
আল্লাহ তাদের জন্যে যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তত রেখেছেন অতএব, হে বুদ্ধিমানগণ, যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহকে ভয় কর। আল্লাহ তোমাদের প্রতি উপদেশ নাযিল করেছেন।
رَّسُولًا يَتْلُو عَلَيْكُمْ آيَاتِ اللَّهِ مُبَيِّنَاتٍ لِّيُخْرِجَ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ ۚ وَمَن يُؤْمِن بِاللَّهِ وَيَعْمَلْ صَالِحًا يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ۖ قَدْ أَحْسَنَ اللَّهُ لَهُ رِزْقًا ( 11 ) আত-তাহরীম - Ayaa 11
একজন রসূল, যিনি তোমাদের কাছে আল্লাহর সুস্পষ্ট আয়াতসমূহ পাঠ করেন, যাতে বিশ্বাসী ও সৎকর্মপরায়ণদের অন্ধকার থেকে আলোতে আনয়ন করেন। যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম সম্পাদন করে, তিনি তাকে দাখিল করবেন জান্নাতে, যার তলদেশে নদী প্রবাহিত, তথায় তারা চিরকাল থাকবে। আল্লাহ তাকে উত্তম রিযিক দেবেন।
اللَّهُ الَّذِي خَلَقَ سَبْعَ سَمَاوَاتٍ وَمِنَ الْأَرْضِ مِثْلَهُنَّ يَتَنَزَّلُ الْأَمْرُ بَيْنَهُنَّ لِتَعْلَمُوا أَنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ وَأَنَّ اللَّهَ قَدْ أَحَاطَ بِكُلِّ شَيْءٍ عِلْمًا ( 12 ) আত-তাহরীম - Ayaa 12
আল্লাহ সপ্তাকাশ সৃষ্টি করেছেন এবং পৃথিবীও সেই পরিমাণে, এসবের মধ্যে তাঁর আদেশ অবতীর্ণ হয়, যাতে তোমরা জানতে পার যে, আল্লাহ সর্বশক্তিমান এবং সবকিছু তাঁর গোচরীভূত।

বই

  • নামায শিক্ষাসংক্ষিপ্ত ও সাবলীলভাবে লিখিত এ বইটি নামায শিক্ষা বিষয়ে একটি চমৎকার রচনা। বিস্তারিত মাসআলা-মাসায়েলের আলোচনায় না গিয়ে সহজ-সরলভাবে নামায সংক্রান্ত সকল তথ্যই স্থান পেয়েছে বইটিতে। আশা করি সবাই উপকৃত হবেন।

    সম্পাদক : মুহাম্মদ শামসুল হক সিদ্দিক

    প্রকাশনায় : ইসলাম, ওয়াকফ, দাওয়াহ ও ইরশাদ বিষয়ক মন্ত্রণালয়, সৌদী আরব

    Source : http://www.islamhouse.com/p/208850

    Download :নামায শিক্ষানামায শিক্ষা

  • আল-কুরআনুল কারীমের শেষ তিন পারার তাফসীর সাথে আছে গুরুত্বপূর্ণ কিছু আহকাম ও মাসায়েলএটি একটি সংক্ষিপ্ত গ্রন্থ। এতে একজন মুসলিম দৈনন্দিন জীবনে কোরআন,তাফসীর, ফেকহী বিধি-বিধান,আকীদা ও ফাযায়েল সংক্রান্ত যে সকল বিষয়াদির প্রয়োজনীয়তা অনুভব করে সংক্ষিপ্ত আকারে হলেও সুনিপুনভাবে তার বিবরণ দেয়া হয়েছে। কিতাবটি দু'ভাগে বিভক্ত। প্রথম ভাগে স্থান পেয়েছে কোরআনুল কারীমের শেষ তিন পারার তাফসীর, যা শায়খ মুহাম্মাদ আল আশকার প্রণীত যুবতাতুত তাফসীর গ্রন্থ হতে নেয়া হয়েছে। আর দ্বিতীয় ভাগে একজন মুসলিমের জন্যে অতি গুরুত্বপূর্ণ কিছু বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন: -আহকামুত তাজবীদ তথা বিশুদ্ধরূপে কোরআন তেলাওয়াত করার ব্যাকরণ। -আকীদা বিষয়ক ৬২টি প্রশ্ন ও তার জবাব -তাওহীদ বিষয়ক একটি বিনম্র পর্যালোচনা -আহকামুল ইসলাম তথা ইসলামী বিধি-বিধান{শাহাদাতাইন, তাহারাত,সালাত, যাকাত, হজ্জ} -বিবিধ বিষয়াবলী -ঝাড়-ফুঁক - দোআ - আযকার - ১০০ ফযীলত ও ৭০ নিষিদ্ধ কাজ - ওযু ও সালাতের স্বচিত্র বিবরণ - চিরন্তন যাত্রা

    সংকলন : একদল বিজ্ঞ আলেম

    প্রকাশনায় : http://www.tafseer.info

    Source : http://www.islamhouse.com/p/172432

    Download :আল-কুরআনুল কারীমের শেষ তিন পারার তাফসীর সাথে আছে গুরুত্বপূর্ণ কিছু আহকাম ও মাসায়েলআল-কুরআনুল কারীমের শেষ তিন পারার তাফসীর সাথে আছে গুরুত্বপূর্ণ কিছু আহকাম ও মাসায়েল

  • আল-কুরআনুল কারীমের শেষ তিন পারার তাফসীর সাথে আছে গুরুত্বপূর্ণ কিছু আহকাম ও মাসায়েলএটি একটি সংক্ষিপ্ত গ্রন্থ। এতে একজন মুসলিম দৈনন্দিন জীবনে কোরআন,তাফসীর, ফেকহী বিধি-বিধান,আকীদা ও ফাযায়েল সংক্রান্ত যে সকল বিষয়াদির প্রয়োজনীয়তা অনুভব করে সংক্ষিপ্ত আকারে হলেও সুনিপুনভাবে তার বিবরণ দেয়া হয়েছে। কিতাবটি দু'ভাগে বিভক্ত। প্রথম ভাগে স্থান পেয়েছে কোরআনুল কারীমের শেষ তিন পারার তাফসীর, যা শায়খ মুহাম্মাদ আল আশকার প্রণীত যুবতাতুত তাফসীর গ্রন্থ হতে নেয়া হয়েছে। আর দ্বিতীয় ভাগে একজন মুসলিমের জন্যে অতি গুরুত্বপূর্ণ কিছু বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন: -আহকামুত তাজবীদ তথা বিশুদ্ধরূপে কোরআন তেলাওয়াত করার ব্যাকরণ। -আকীদা বিষয়ক ৬২টি প্রশ্ন ও তার জবাব -তাওহীদ বিষয়ক একটি বিনম্র পর্যালোচনা -আহকামুল ইসলাম তথা ইসলামী বিধি-বিধান{শাহাদাতাইন, তাহারাত,সালাত, যাকাত, হজ্জ} -বিবিধ বিষয়াবলী -ঝাড়-ফুঁক - দোআ - আযকার - ১০০ ফযীলত ও ৭০ নিষিদ্ধ কাজ - ওযু ও সালাতের স্বচিত্র বিবরণ - চিরন্তন যাত্রা

    সংকলন : একদল বিজ্ঞ আলেম

    প্রকাশনায় : http://www.tafseer.info

    Source : http://www.islamhouse.com/p/172432

    Download :আল-কুরআনুল কারীমের শেষ তিন পারার তাফসীর সাথে আছে গুরুত্বপূর্ণ কিছু আহকাম ও মাসায়েলআল-কুরআনুল কারীমের শেষ তিন পারার তাফসীর সাথে আছে গুরুত্বপূর্ণ কিছু আহকাম ও মাসায়েল

  • আল্লাহর উপর তাওয়াক্কুল : গুরুত্ব ও তাৎপর্যবর্তমান প্রবন্ধে আল্লাহর উপর তাওয়াক্কুলের ফজিলত ও গুরুত্ব, ইসলামে তাওয়াক্কুলের মর্যাদা ইত্যাদি কুরআন- সুন্নাহর দালিলিক বর্ণনায় সমৃদ্ধ করে উপস্থাপন করা হয়েছে।

    সংকলন : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান

    সম্পাদক : ইকবাল হোছাইন মাছুম

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/314972

    Download :আল্লাহর উপর তাওয়াক্কুল : গুরুত্ব ও তাৎপর্যআল্লাহর উপর তাওয়াক্কুল : গুরুত্ব ও তাৎপর্য

  • আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আতের আকীদার সংক্ষিপ্ত মূলনীতিআহলুস সুন্নাহ ওয়াল জামা‘আতের আকীদার সংক্ষিপ্ত মূলনীতি: এ কিতাবে সালাফে সালেহীনের আকীদা ও সে আকীদার মূলনীতিসমূহ অত্যন্ত সংক্ষিপ্ত অথচ স্পষ্ট প্রাঞ্জল ভাষায় তুলে ধরা হয়েছে। যতটুকু সম্ভব এক্ষেত্রে পূর্ববর্তী ইমামদের ব্যবহৃত শব্দের প্রতিও খেয়াল রাখা হয়েছে।

    সংকলন : নাসের ইবন আবদুল করীম আল-আকল

    সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

    অনুবাদক : আবু সালমান মুহাম্মাদ মুতিউল ইসলাম ইবন আলী আহমাদ

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/340450

    Download :আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আতের আকীদার সংক্ষিপ্ত মূলনীতিআহলুস সুন্নাহ ওয়াল জামা‘আতের আকীদার সংক্ষিপ্ত মূলনীতি

ভাষা

Choose সূরা

বই

Choose tafseer

Participate

Bookmark and Share